জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার

ছবি- প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুইটি বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ২৫ হাজার ৮০০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালেদিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ মশালগাঁও বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দক্ষিণ বালিহারা এলাকায় অভিযান চালান। এ সময় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ‘হিমালয়ান বিয়ার’ উদ্ধার করা হয়।

একই দিন রাত ৯টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের চান্দরিয়া বিওপির সদস্যরা পীরগঞ্জ উপজেলার চান্দরিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার ৩৩৭/৪-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুইটি বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ২৫ হাজার ৮০০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালেদিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ মশালগাঁও বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দক্ষিণ বালিহারা এলাকায় অভিযান চালান। এ সময় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ‘হিমালয়ান বিয়ার’ উদ্ধার করা হয়।

একই দিন রাত ৯টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের চান্দরিয়া বিওপির সদস্যরা পীরগঞ্জ উপজেলার চান্দরিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার ৩৩৭/৪-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত