জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি- প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

জাতীয় পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচিতে যুক্ত হয়।

ভিডিও কনফারেন্স শেষে বাগাতিপাড়া উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হক, ক্যাব সভাপতি আব্দুল মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবর হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দিতে হবে। জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা এডিস মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। তাই নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, জ্বরসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগীদের চিকিৎসকের ওপর আস্থা রাখার পাশাপাশি সময়মতো চিকিৎসা গ্রহণ নিশ্চিত করা জরুরি।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামসুল ইসলাম, বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন উপজেলা পরিষদ চত্বরে ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে স্থানীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

এ সময় উপস্থিত সবাই নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, ‘নিজের বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গুমুক্ত বাগাতিপাড়া গড়ি।’

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচিটি ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী চলবে। এ সময়ে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত