জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নলছিটিতে বসতঘরে অগ্নিসংযোগ করার অভিযোগ,২০ লাখ টাকার ক্ষতি

ছবি : প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় টিনশেড একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৪ টার দিকে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরটি ওই এলাকার বাসিন্দা মো. রাজ্জাক হাওলাদারের বলে জানা গেছে।

গৃহকর্তা মো. রাজ্জাক হাওলাদার জানান, বিকেলে আমার পরিবারের কেউ বসতঘরে ছিল না। সেই সুযোগে কেউ হয়তো পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। আগুনের তীব্রতা দেখে আমাদের তাই মনে হয়েছে। গ্যাসের সিলিন্ডার বা বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হতে পারে না।

আমরা বসতঘর ছেড়ে স্বপরিবারে কোথাও গেলে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যাই। আজকেও বন্ধ করা ছিল। চোখের পলকে সব পুড়ে ছাই হয়ে গেছে। 

তিনি আরও বলেন , আমার বসতঘরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। কোন কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমার পড়নের পোশাক ছাড়া আর কোন কিছু অবশিষ্ট নেই। অগ্নিকাণ্ডে আমার বিশ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব পুরে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার( ভারপ্রাপ্ত)মো. মফিজুর রহমান। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, অগ্নিকাণ্ডের  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এটি কোন নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে বসতঘরে অগ্নিসংযোগ করার অভিযোগ,২০ লাখ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় টিনশেড একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৪ টার দিকে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরটি ওই এলাকার বাসিন্দা মো. রাজ্জাক হাওলাদারের বলে জানা গেছে।

গৃহকর্তা মো. রাজ্জাক হাওলাদার জানান, বিকেলে আমার পরিবারের কেউ বসতঘরে ছিল না। সেই সুযোগে কেউ হয়তো পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। আগুনের তীব্রতা দেখে আমাদের তাই মনে হয়েছে। গ্যাসের সিলিন্ডার বা বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হতে পারে না।

আমরা বসতঘর ছেড়ে স্বপরিবারে কোথাও গেলে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যাই। আজকেও বন্ধ করা ছিল। চোখের পলকে সব পুড়ে ছাই হয়ে গেছে। 

তিনি আরও বলেন , আমার বসতঘরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। কোন কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমার পড়নের পোশাক ছাড়া আর কোন কিছু অবশিষ্ট নেই। অগ্নিকাণ্ডে আমার বিশ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব পুরে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার( ভারপ্রাপ্ত)মো. মফিজুর রহমান। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, অগ্নিকাণ্ডের  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এটি কোন নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত