দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ বিজিবির অধীনস্থ খানপুর ও মোহনপুর ব্রিজ বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৪৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ১ হাজার ৬০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন