জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. শামীম মোল্লা (৩৫) নামে এক পলাতক আসামিকে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম।

গ্রেপ্তার শামীম মোল্লা মানিকগঞ্জের হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার মো. আব্দুর রহিম মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়ার বগাবাগী এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, মামলা নম্বর ৬৫(০৯)২০১৮-এর আসামি শামীম মোল্লা। ২০১৮ সালে ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধানে অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে এসআই কাজী কামাল মিয়ার নেতৃত্বে এসআই আফজালসহ পুলিশের একটি দল শুক্রবার ভোররাতে হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার শামীম মোল্লার বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত