জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নলছিটি সরকারি কলেজের ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন

ছবি : প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সংগঠনের পূর্বের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী।

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখার এক সিদ্ধান্তের প্রেক্ষিতে এই দায়িত্ব প্রদান করা হয়। বুধবার (০৯ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে স্থায়ীভাবে বহিষ্কার করায় পদটি শূন্য হয়। পরবর্তীতে শূন্য পদের জায়গায় পূর্বের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

​ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।​ 

এ বিষয়ে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাতুল গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঝালকাঠি জেলা শাখার সম্মানিত আহ্বায়ক সৈয়দ আলী হাসান ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন ভাই এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি ভাইয়ের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। 

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে আমার ওপর যে আস্থা তারা রেখেছেন, আমি তা জীবন দিয়ে হলেও বজায় রাখার চেষ্টা করব।

​নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি  নিষ্ঠার সাথে কাজ করে যাব।

​সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমি সবার সর্বাত্মক সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।

​দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, ইনশাআল্লাহ। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নলছিটি সরকারি কলেজের ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত