বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোলার দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত মহিষ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে।
১০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ভোর ৪ টা হতে সকাল ৮ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪ টি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ৩ টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ৪ জন ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ডাকাত কয়ছর মাঝি(৬০), মোঃ আপন(২৬) ও মোঃ মফিজ খন্দকার(৬০) ভোলা জেলার দৌলতখান এবং কোবির পঞ্চায়েত(৬২) ভোলা জেলার সদর থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ভোলা জেলার বিভিন্ন চরে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন