জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে  মসজিদের ফ্যান চুরির সময় রিদয় মিয়া (২৪) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের মুগর চন্ডিপুর গ্রামের জামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রিদয় মিয়া স্থানীয় জামে মসজিদের একটি সিলিং ফ্যান খুলে বস্তায় ভরার চেষ্টা করছিলেন। এ সময় সাইদুল ইসলাম মন্ডল বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ফ্যানসহ রিদয় মিয়াকে আটক করেন।

আটক রিদয় মিয়া আওলাই ইউনিয়নের জাবেকপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে জানান ওই এলাকার সাবেক ইউপি সদস্য জোবাইয়ের হোসেন জোবা।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে  মসজিদের ফ্যান চুরির সময় রিদয় মিয়া (২৪) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের মুগর চন্ডিপুর গ্রামের জামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রিদয় মিয়া স্থানীয় জামে মসজিদের একটি সিলিং ফ্যান খুলে বস্তায় ভরার চেষ্টা করছিলেন। এ সময় সাইদুল ইসলাম মন্ডল বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ফ্যানসহ রিদয় মিয়াকে আটক করেন।

আটক রিদয় মিয়া আওলাই ইউনিয়নের জাবেকপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে জানান ওই এলাকার সাবেক ইউপি সদস্য জোবাইয়ের হোসেন জোবা।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত