জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নারায়ণপুর ভূমি অফিসে ঘুষের অভিযোগ,টাকা দিলে পক্ষে না দিলে বিপক্ষে

ছবি- প্রতিনিধি

নরসিংদীর বেলাবোর নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ দাবি, হয়রানি ও দালালের মাধ্যমে নামজারি করানোর অভিযোগ উঠেছে। ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন বারৈচা বাজারের ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির হোসেন।

অভিযোগে মোঃ হুমায়ুন কবির হোসেন বলেন, ভূমি সংক্রান্ত তদন্তের জন্য তাকে অফিসে ডেকে একই স্মারকের বিপরীতে দুটি প্রতিবেদন দেখানো হয়। একটি তার পক্ষে, অন্যটি বিপক্ষে। পক্ষে প্রতিবেদন পাঠানোর জন্য ৫০ হাজার টাকা দাবি করা হলে বিভিন্ন চাপ ও পরিস্থিথির কারনে তিনি ২০ হাজার টাকা দেন। পরে আর টাকা না দেওয়ায় তার বিপক্ষে প্রতিবেদন পাঠানো হয় বলে অভিযোগ করেন তিনি। নায়েব তদন্তের জন্য বাড়িতে গিয়ে তাকে না পেয়ে নায়েব অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

এদিকে কাঙ্গালিয়া গ্রামের মজনু মিয়া  অভিযোগ করেন, নামজারি আবেদন পাঁচ বার বাতিলের পর দালালের মাধ্যমে ৬০ হাজার টাকার চুক্তিতে তার আবেদন প্রস্তাবিত হয়। পরে আরও ১০ হাজার টাকা দিতে হয়েছে বলেও দাবি করেন তিনি। আরেক ব্যক্তি অভিযোগ করেন, প্রায় পৌনে চার গণ্ডা জমি খারিজ করতে ২৭ হাজার টাকা দেওয়ার পর আরও ৩ হাজার টাকা দাবি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসের আশপাশে দালালদের আনাগোনা রয়েছে। নিয়ম মেনে আবেদন করেও বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষ হয়রানির শিকার হন, অথচ দালালের মাধ্যমে গেলে কাজ সহজ হয় বলে অভিযোগ তাদের।

তবে অভিযোগ অস্বীকার করে নায়েব সৈয়দ নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। দুটি প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, প্রথমবার কাগজপত্রের ঘাটতি ছিল, পরে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ায় দ্বিতীয় প্রতিবেদন করা হয়।।

তাহলে সংশোধন করা প্রতিবেদন কেন পাঠানো হয়নি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা ভুলবসত হয়েছে ।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউসার কাজল বলেন, তার কাছে কেউ এ বিষয়ে অভিযোগ করেননি। তবে ভূমি অফিসের কর্মকর্তারা যেন দায়িত্বশীলভাবে কাজ করেন এবং জনগণ ভালো সেবা পান, সেটিই তিনি চান। এর ব্যত্যয় ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

বেলাবো সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। বাদী-বিবাদী উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, সৈয়দ নজরুল ইসলাম ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসে তহশিলদার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর তিনি আবারও একই ইউনিয়ন ভূমি অফিসে বদলি হয়ে আসেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণপুর ভূমি অফিসে ঘুষের অভিযোগ,টাকা দিলে পক্ষে না দিলে বিপক্ষে

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত