জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাজশাহীতে নারী মাদক কারবারি চানমনি-সহ গ্রেফতার ২

ছবি- প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে নারী দুই মাদক কারবারি চানমনিসহ ২জন গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারি মোসা. চানমনি বেগম (৩৭), তিনি কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বোর্ডঘর এলাকার মৃত চানমিয়া শেখের মেয়ে, মো. মারুফ হোসেন (২২), তিনি একই থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত আরিফ হোসেনের ছেলে।

এসময় তার কাছে থেকে মোট ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২৪ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আরএমপি সদর দপ্তরের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বোর্ডঘর এলাকায় অভিযান চালিয়ে মোসা. চানমনি বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চানমনি বেগমের বসতবাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৪ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মারুফ হোসেন (২২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আরিফ হোসেনের ছেলে। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে নারী মাদক কারবারি চানমনি-সহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীতে নারী দুই মাদক কারবারি চানমনিসহ ২জন গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারি মোসা. চানমনি বেগম (৩৭), তিনি কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বোর্ডঘর এলাকার মৃত চানমিয়া শেখের মেয়ে, মো. মারুফ হোসেন (২২), তিনি একই থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত আরিফ হোসেনের ছেলে।

এসময় তার কাছে থেকে মোট ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২৪ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আরএমপি সদর দপ্তরের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বোর্ডঘর এলাকায় অভিযান চালিয়ে মোসা. চানমনি বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চানমনি বেগমের বসতবাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৪ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মারুফ হোসেন (২২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আরিফ হোসেনের ছেলে। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত