জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় হাট ঘিরে তীব্র যানজট,ভোগান্তিতে পথচারী

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ার ঐতিহ্যবাহী সাপ্তাহিক ‘ধাপ সুলতানগঞ্জ হাট’-কে কেন্দ্র করে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সপ্তাহের নির্ধারিত হাটের দিনগুলোতে মূল সড়কের একাংশ দখল করে ট্রাক ও পিকআপ থেকে মালামাল ওঠানামা করার কারণে এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, যা বর্তমানে চরম আকার ধারণ করেছে।

​সড়ক দখল করে পণ্য খালাস

স্থানীয় বাসিন্দাদের মতে, হাটে আসা ব্যবসায়ী ও পরিবহন চালকেরা মূল রাস্তার অর্ধেকেরও বেশি অংশ দখল করে পণ্যবাহী যানবাহন দাঁড়িয়ে রাখেন। যত্রতত্র গাড়ি পার্কিং ও ধীরগতিতে মালামাল লোড-আনলোড করায় দূরপাল্লার বাসসহ সাধারণ যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট।

​বিঘ্নিত জরুরি সেবা ও জনজীবন

যানজটের কারণে রোগী বহনকারী অ্যাাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবামুখী যানবাহনগুলোকে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে। ফলে চরম ঝুঁকিতে পড়ছেন সংকটাপন্ন রোগীরা। শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগছে। স্থানীয়দের অভিযোগ, হাট ইজারাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের তদারকির অভাবেই প্রতিনিয়ত এই ভোগান্তি পোহাতে হচ্ছে।

​প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দুর্ভোগ লাঘবে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নির্দিষ্ট স্থানে পণ্য খালাসের বিকল্প ব্যবস্থা করা, অবৈধ পার্কিং বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং হাটের দিনগুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েন করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সর্বস্তরের মানুষ।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, দুপচাঁচিয়া ধাপ সুলতানগঞ্জ হাটে  কয়েক জেলার ও উপজেলার মানুষ বিভিন্ন পণ্য কেনাকাটার জন্য আসেন,থানার সীমিত অফিসার্স ফোর্স দিয়ে বৃহৎ হাট আইনশৃঙ্খলার চেষ্টা করছি। এছাড়াও জেলা ট্রাফিক বিভাগ হতে ফোর্স পাঠানো হয় বলে জানিয়েছেন জেলা ট্রাফিক ইন্সপেক্টর আবু সালেক। হাট ইজারাদার কর্তৃপক্ষ সুবিধার জন্য যেহেতু একটি সাপ্তাহিক বৃহৎ হাট সেখানে কিছু স্বেচ্ছাসেবক রাখার দরকার। এতে করে যানজট কিছুটা হলেও নিরসন ও জনদুর্ভোগ লাঘব হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় হাট ঘিরে তীব্র যানজট,ভোগান্তিতে পথচারী

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত