জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নরসিংদীতে মানবপাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে

ছবি : প্রতিনিধি

আসামি জাকির হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আলী আহসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আসামী জাকির হোসেন (৩৫) বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলাল কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন লিবিয়া ও দেশে থেকে নরসিংদীর নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নদীপথে ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে মানবপাচারের সাথে জড়িত।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহমান জানান, তার বিরুদ্ধে আদালতে ২০২৫ সালের ২টি মানবপাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় বুধবার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামি জাকির হোসেন। এসময় আদালতের বিচারক মো: আলী আহসান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া বেলাব থানায় তার বিরুদ্ধে করা ২টি মানবপাচারের মামলায় জাকির হোসেন উচ্চ আদালত হতে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নরসিংদীতে মানবপাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আসামি জাকির হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আলী আহসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আসামী জাকির হোসেন (৩৫) বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলাল কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন লিবিয়া ও দেশে থেকে নরসিংদীর নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নদীপথে ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে মানবপাচারের সাথে জড়িত।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহমান জানান, তার বিরুদ্ধে আদালতে ২০২৫ সালের ২টি মানবপাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় বুধবার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামি জাকির হোসেন। এসময় আদালতের বিচারক মো: আলী আহসান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া বেলাব থানায় তার বিরুদ্ধে করা ২টি মানবপাচারের মামলায় জাকির হোসেন উচ্চ আদালত হতে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত