জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ব্যবসায়ীক অগ্রগতি ও গ্রাহক সেবা নিয়ে পপুলার লাইফ ইনস্যুরেন্সের সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

চট্টগ্রামে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বাছাইকৃত সিনিয়র কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের খুলশিতে  পিএইচপি টাওয়ারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির ফাইন্যান্স ডিরেক্টর ও পিপলস ইনস্যুরেন্স পিএলসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন পিএসসি’র  অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির।

এ ছাড়া সভায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির  উর্ধ্বতন  উপ-ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রকল্প পরিচালক সহ  বাছাইকৃত উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি ব্যবসা সম্প্রসারণ, ভবিষ্যৎ উন্নয়ন কর্মপরিকল্পনা, প্রিমিয়াম বৃদ্ধি এবং গ্রাহকসেবা উন্নয়ন এবং বীমা দাবি দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় উপস্থিত উর্ধ্বতন  কর্মকর্তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথি পিএইচপি ফ্যামিলির ফাইন্যান্স ডিরেক্টর ও পিপলস ইনস্যুরেন্স পিএলসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন চৌধুরী বলেন, ‘সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।’

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধসহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পপুলার লাইফ দেশের বীমা খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।’

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী বলেন, “ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি গ্রাহকের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করে নতুন ব্যবসা সৃষ্টি, প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ীক অগ্রগতি ও গ্রাহক সেবা নিয়ে পপুলার লাইফ ইনস্যুরেন্সের সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত