দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রানীশংকৈল সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট, ইয়াবা এবং ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানবপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১২টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন ধর্মজান বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ছিটসুন্দরা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ১৬০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেন।
স্থানটি সীমান্ত পিলার ৩১৯/৬-এস থেকে প্রায় ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
এর আগে গতকাল রাত ৯টা ২০ মিনিটে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভূটডাঙ্গী নদীরঘাট এলাকায় গোবিন্দপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
একই দিন রাত ১১টায় পার্বতীপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভূটডাঙ্গী এলাকায় পৃথক আরেকটি অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর মোট সিজার মূল্য ৭৯ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জড়িত মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন