জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক প্রদর্শনী

ছবি- প্রতিনিধি

"বাল্যবিয়ে রুখবো, সুন্দর জীবন গড়বো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে 'স্বপ্নসারথি' দলের কিশোরী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী গণনাটক প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাল্যবিয়ে রোধে সচেতনতা বাড়ানোর ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন এবং ব্র্যাকের রংপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার (আরএসইইউ) এ. কে. এম. জাহেদুল ইসলাম।

সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আহমেদ ওমর ফারুক। কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন ব্র্যাকের জোনাল ম্যানেজার সুফিয়া বেগম।

এ সময় ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) রুপা রানী দাস, অফিসার (সেলপ) সুরেশ চন্দ্র বর্মন সহ ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে নাট্যকর্মীদের পরিবেশনায় একটি সচেতনতামূলক গণনাটক প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শক ও অতিথিদের গভীরভাবে উদ্বুদ্ধ করে। পরবর্তীতে 'স্বপ্নসারথি' দলের কিশোরী এবং তাদের অভিভাবকগণ বাল্যবিয়ে প্রতিরোধের নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, বাল্যবিয়ে কেবল একটি মেয়ের জীবনই নষ্ট করে না, বরং পুরো সমাজকে পিছিয়ে দেয়। একটি কুসংস্কারমুক্ত ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক প্রদর্শনী

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত