জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ভ্রাম্যমাণ আদালতে রিপন হোটেল ও মাতৃ জুয়েলার্সকে ৯৫ হাজার টাকা জরিমানা

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় ভোক্তা-অধিকার বিরোধী কর্মকাণ্ড ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন 'রিপন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'-এর কারখানায় অভিযান চালানো হয়। সেখানে চরম অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। একই সাথে জিলাপি ভাজার ক্ষতিকর 'হাইড্রোস' কেমিক্যাল ব্যবহার করার অপরাধে হোটেলের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অন্যদিকে, উপজেলার পুরাতন বাজার স্বর্ণপট্টি এলাকায় অবস্থিত 'মাতৃ জুয়েলার্স'-এ প্রতিদিনের হালনাগাদ স্বর্ণ ও রূপার মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি দল।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষা ও ভোক্তা অধিকার সুনিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ভ্রাম্যমাণ আদালতে রিপন হোটেল ও মাতৃ জুয়েলার্সকে ৯৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় ভোক্তা-অধিকার বিরোধী কর্মকাণ্ড ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন 'রিপন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'-এর কারখানায় অভিযান চালানো হয়। সেখানে চরম অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। একই সাথে জিলাপি ভাজার ক্ষতিকর 'হাইড্রোস' কেমিক্যাল ব্যবহার করার অপরাধে হোটেলের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অন্যদিকে, উপজেলার পুরাতন বাজার স্বর্ণপট্টি এলাকায় অবস্থিত 'মাতৃ জুয়েলার্স'-এ প্রতিদিনের হালনাগাদ স্বর্ণ ও রূপার মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি দল।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষা ও ভোক্তা অধিকার সুনিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত