জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সান্তাহারে কুড়িগ্রাম ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেট এলাকায় ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের মালবাহী বগি লাইনচ্যুতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

কমিটিতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আসিফ আহমেদসহ আরও দুজন কর্মকর্তা।

সোমবার কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছানোর সময় ট্রেনটির একদম পেছনের মালবাহি বগিটি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহীর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করলে সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

তদন্ত কমিটি লাইনচ্যুতির কারণ, দায়-দায়িত্ব এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে কুড়িগ্রাম ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেট এলাকায় ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের মালবাহী বগি লাইনচ্যুতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

কমিটিতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আসিফ আহমেদসহ আরও দুজন কর্মকর্তা।

সোমবার কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছানোর সময় ট্রেনটির একদম পেছনের মালবাহি বগিটি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহীর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করলে সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

তদন্ত কমিটি লাইনচ্যুতির কারণ, দায়-দায়িত্ব এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবে বলে জানা গেছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত