জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আকতার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। আজ ৮ সেপ্টেম্বর দুপুরে বিরামপুর জনতা ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমি তার স্বামী মাহমুদুল হাসানের সাথে ২ সন্তান সহ মোটরসাইকেলে করে ডাঙ্গাপাড়া থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মাহমুদুল হাসান মোটরসাইকেল চালানোর পাশাপাশি মুঠোফোনে কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার সময় পেছন দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। একই সময় বিপরীত দিক থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে যাওয়া একটি ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে রুমি আকতার গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার দায়িত্বরত ওসি শামীম আল মামুন জানান, সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে , ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আকতার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। আজ ৮ সেপ্টেম্বর দুপুরে বিরামপুর জনতা ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমি তার স্বামী মাহমুদুল হাসানের সাথে ২ সন্তান সহ মোটরসাইকেলে করে ডাঙ্গাপাড়া থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মাহমুদুল হাসান মোটরসাইকেল চালানোর পাশাপাশি মুঠোফোনে কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার সময় পেছন দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। একই সময় বিপরীত দিক থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে যাওয়া একটি ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে রুমি আকতার গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার দায়িত্বরত ওসি শামীম আল মামুন জানান, সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে , ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত