দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিদেশী মদ, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ রানীনগর ও মনিপুর বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে ৪০ বোতল বিদেশী মদ, ১ হাজার ১৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯৫ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও একইভাবে পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন