জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ইতালীতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

ছবি- সংগৃহীত

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে শারীরিকভাবে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেন বাঁধন।

লাইভে বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন। হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন বলেও অভিযোগ করেন তিনি।

বাঁধনের ভাষ্য, হামলাকারীরা পুরো ঘটনার ভিডিও ধারণ করছিলেন এবং সেগুলো লাইভে প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করছিলেন। এরই মধ্যে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজনকে বাঁধনের দিকে ইঙ্গিত করে তাকে ‘জুলাই জঙ্গি’ বলতে শোনা যায়। ওই ভিডিওতে তাকে ‘দেশদ্রোহী’ ও ‘জঙ্গি’ বলেও মন্তব্য করা হয়।

বাঁধন আরও বলেন, আওয়ামী লীগের কর্মীরা হয়তো জানেন না যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি যে সিনেমাটি নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। তিনি জানান, রুবাইয়াত হোসেনের সঙ্গে আগে কাজ করেছেন এবং জুলাইয়ের আন্দোলনের পরও তার সঙ্গে কাজ করেছেন।

ঘটনার পর হামলাকারীদের এমন আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বাঁধন। তার মতে, এ ধরনের অসংলগ্ন আচরণের মাধ্যমে নিজেদের অবস্থান পুনর্গঠন করা সম্ভব নয়।ঘটনার পর বাঁধন ভেনিসের একটি থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। একই সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। সেই প্রেক্ষাপটেই ভেনিসে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইতালীতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত