জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন

ছবি : প্রতিনিধি

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা।

সোমবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস,সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি এ্যাডভোকেট শেরেনুর আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার ও সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী প্রমুখ। 

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেছেন,সম্প্রীতির জেলা হিসেবে সুনামগঞ্জে প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক ও ভাতৃত্বে বন্ধন রয়েছে তা অনন্য দৃষ্টান্ত। 

এই সম্প্রীতির ধারা সমুন্নত রাখতে ঐক্যের কোন বিকল্প নেই। তিনি আগামী শারদীয় পূজায় প্রশাসনের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা।

সোমবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস,সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি এ্যাডভোকেট শেরেনুর আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার ও সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী প্রমুখ। 

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেছেন,সম্প্রীতির জেলা হিসেবে সুনামগঞ্জে প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক ও ভাতৃত্বে বন্ধন রয়েছে তা অনন্য দৃষ্টান্ত। 

এই সম্প্রীতির ধারা সমুন্নত রাখতে ঐক্যের কোন বিকল্প নেই। তিনি আগামী শারদীয় পূজায় প্রশাসনের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত