জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের উদ্যোগে কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলে শিক্ষার্থীদের নিয়ে ‘সাইবার অপরাধ প্রতিরোধ ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার’ বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা। এতে প্রধান বক্তা হিসেবে সাইবার অপরাধের নানা ঝুঁকি ও সচেতনতার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক।

সেমিনারে পরিচালক শেখ মাহবুবুল হক সাইবার অপরাধ, সাইবার বুলিং, ব্ল্যাকমেইলিং, হ্যাকিং, অনলাইন প্রতারণা, অনলাইন জুয়া, ইন্টারনেট আসক্তি এবং সাইবার আইন ও অপরাধের বিভিন্ন শাস্তির দিক তুলে ধরেন। একই সাথে বাস্তব জীবনে সংঘটিত বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর সঠিক ব্যবহার ও অপব্যবহার নিয়ে কথা বলেন আইটি শাখার সদস্য জনাব মো. তানভীর হোসেন। তিনি প্রযুক্তির মাধ্যমে ছবি ও তথ্য বিকৃতির ঝুঁকি এবং কীভাবে নিরাপদে এআই প্রযুক্তি ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও সেমিনারে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও ছবি সুরক্ষিত রাখা, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং যেকোনো সাইবার হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত আইনি ও কারিগরি সহায়তা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উইমেন্স সাপোর্ট শাখার সদস্য তাহিরা সুলতানা মিমের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন টিমের সদস্য (সদর সার্কেল) অমিদ হাসান এবং সদস্য (সদর) মো. এনামুল হাসান।

আয়োজকরা জানান, “সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা, নিরাপদ ডিজিটাল সমাজ গঠনে আমাদের অঙ্গীকার”—এই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত