জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে সার বিক্রি,দুই জনকে জরিমানা

ছবি : প্রতিনিধি

নেত্রকোণা  বারহাট্টা উপজেলায় সার অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে দুই  জরিমানা করেছে উপজেলা  প্রশাসন।

সোমবার  (০৭ সেপ্টেম্বর ) বিকালে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বারহাট্টা উপজেলার আসমা ও চিরাম ইউনিয়নে বিভিন্ন সারের দোকান মনিটরিং করা হয়।  এসময় লাইসেন্স ব্যতীত সার বিক্রয় করায় ০২ জনকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ৮ (২) ধারায়, ক্রয় ও বিক্রয়ের রশীদ 

যথাযথভাবে সংরক্ষণ না করায় ০২ জনকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ (১)(ঞ) ধারায় এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় করায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ০২ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

সর্বমোট ০৬টি মামলায় ২০০০০/- অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব শারমিন সুলতানা, উপজেলা কৃষি অফিসার, বারহাট্টা।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে সার বিক্রি,দুই জনকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোণা  বারহাট্টা উপজেলায় সার অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে দুই  জরিমানা করেছে উপজেলা  প্রশাসন।

সোমবার  (০৭ সেপ্টেম্বর ) বিকালে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বারহাট্টা উপজেলার আসমা ও চিরাম ইউনিয়নে বিভিন্ন সারের দোকান মনিটরিং করা হয়।  এসময় লাইসেন্স ব্যতীত সার বিক্রয় করায় ০২ জনকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ৮ (২) ধারায়, ক্রয় ও বিক্রয়ের রশীদ 

যথাযথভাবে সংরক্ষণ না করায় ০২ জনকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ (১)(ঞ) ধারায় এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় করায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ০২ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

সর্বমোট ০৬টি মামলায় ২০০০০/- অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব শারমিন সুলতানা, উপজেলা কৃষি অফিসার, বারহাট্টা।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত