জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ,জনতার হাতে কসাই আটক

ছবি- প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে অসুস্থ অবস্থায় থাকা একটি গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের হাতে মামুন নামে এক কসাই আটক হয়েছেন। পরে স্থানীয়দের চাপের মুখে জবাই করা গরুটির মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ফজুমিয়ার হাট বাজার এলাকায়। স্থানীয়দের অভিযোগ, একটি গরু জবাই করে অন্য স্থান থেকে বাজারে আনার সময় বিষয়টি তাদের নজরে আসে। পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গরুসহ কসাই মামুনকে আটক করেন। এ সময় গরুটি আগে থেকেই মারা গিয়েছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, গরুটি জবাইয়ের আগেই মারা গিয়েছিল। তবে কসাই মামুন এ অভিযোগ অস্বীকার করেছেন।

মামুন বলেন, “গরুটি মরা ছিল না, অসুস্থ অবস্থায় ছিল। স্থানীয় একজন পশু চিকিৎসকের মাধ্যমে গরুটির মালিকের কাছ থেকে আমি এটি কিনেছি। পরে সেখানে গরুটি জবাই করে গাড়িযোগে নিয়ে আসার পথে স্থানীয় লোকজন আমাকে আটক করেন।”

তবে গরুটি কার কাছ থেকে কেনা হয়েছে,এ বিষয়ে মামুনের কাছে জানতে চাইলে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাউকে ঘটনাস্থলে হাজির করতে পারেননি বলে স্থানীয়রা জানান।

পরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের উপস্থিতিতে জবাই করা গরুটির মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অসুস্থ বা মৃত গরুর মাংস বাজারজাত করা হলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে গরুটি জবাইয়ের আগে মারা গিয়েছিল, নাকি অসুস্থ অবস্থায় জবাই করা হয়েছিল—এ বিষয়ে নিরপেক্ষভাবে যাচাই না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ,জনতার হাতে কসাই আটক

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত