নওগাঁর মান্দায় ভদ্রসেনা জামে মসজিদের নবনির্মিত দ্বিতল ভবনের ছাদ উদ্বোধন ও ধর্মীয় সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার মৈনম ইউনিয়নের ভদ্রসেনা জামে মসজিদ প্রাঙ্গণে নবনির্মিত ভবনের ছাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “হিন্দু-মুসলমান সবাইকে একসঙ্গে মিলেমিশে বাস করতে হবে। সমাজে যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”
তিনি সামাজিক অবক্ষয় রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—সেদিকে মা-বাবাকে নজর রাখতে হবে। সন্তানদের নিয়মিত স্কুল-কলেজমুখী করার পাশাপাশি পরিবার থেকেই তাদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক এমদাদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর বক্স মন্ডল, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জুবায়ের ও মোঃ শামীম হোসেন এবং যুবনেতা নাজমুল ইসলাম।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন