জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে ইউপি ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

নওগাঁর রাণীনগরের পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিইডি) নওগাঁ কাজটি বাস্তবায়ন করছে। 

শনিবার বিকেলে ভান্ডারগ্রাম বাজার সংলগ্ন পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু। পরে তিনি অফিস প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন শেষে কামতা এসএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেন। 

উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আল হেলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ। 

এসময় প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সরকারী প্রতিটি অফিস থেকে সেবা গ্রহিতারা যেন হয়রানী ও ভোগান্তি ছাড়াই প্রতিটি সেবা পান সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সেবা প্রদানকারী ও সেবা গ্রহিতা থেকে শুরু করে সকলের। 

প্রতিটি মানুষকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। যে কোন অন্যায় ও মন্দ কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান প্রধান অতিথি। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাণীনগরে ইউপি ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত