ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে এক ছাদের নিচে জড়ো হয়েছেন হাজারো তরুণ-তরুণী। কারও লক্ষ্য চাকরি, কেউ খুঁজছেন ইন্টার্নশিপের সুযোগ, আবার কেউ করপোরেট জগতের অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে নিচ্ছেন ভবিষ্যৎ কর্মজীবনের দিকনির্দেশনা।
এমন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘THRIVE ২০২৬ ক্যারিয়ার কনক্লেভ ও NITER National Job Fest 2026।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (NITER) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন খাতের ৫০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। সরাসরি অংশগ্রহণ করেন এক হাজারের বেশি চাকরিপ্রার্থী, আর পুরো আয়োজনে দর্শনার্থীর সংখ্যা ছিল ১০ হাজারের বেশি।
২০০টিরও বেশি চাকরির শূন্যপদ জব ফেস্টে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো দুই শতাধিক চাকরির শূন্যপদ নিয়ে উপস্থিত ছিল। ফলে চাকরিপ্রার্থীরা নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ সিভি জমা এবং নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পান।
ক্যারিয়ার টক ও ইন্টার্যাক্টিভ সেশন আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল করপোরেট ক্যারিয়ার টক ও ইন্টার্যাক্টিভ সেশন। বিভিন্ন শিল্পখাতের ১০টির বেশি অভিজ্ঞ বক্তা ও পেশাজীবী কর্মজীবনের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও করপোরেট সংস্কৃতি নিয়ে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন।
ক্যারিয়ার কনক্লেভের অন্যতম আকর্ষণ ছিল ‘SparkTank’26’। কেস ক্যাটালিস্ট, পাবলিক স্পিকিং ও লিডারশিপভিত্তিক এ প্রতিযোগিতায় বাস্তব ব্যবসায়িক ও সামাজিক সমস্যা তুলে ধরে প্রতিযোগীদের কাছ থেকে সম্ভাব্য সমাধান চাওয়া হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধানের সক্ষমতা যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি যাচাই করা হয়। এ প্রতিযোগিতায় মোট ১ লাখ টাকা পুরস্কার রাখা হয়।
আয়োজকদের ভাষ্য বর্তমান শ্রমবাজারে শুধু একাডেমিক ফলাফলই যথেষ্ট নয়। চাকরির বাজারে টিকে থাকতে যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, নেতৃত্ব এবং বাস্তব কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বাস্তবতাকে সামনে রেখেই শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা এবং দেশের বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে তরুণদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই ‘THRIVE ২০২৬’ ও NITER National Job Fest-এর মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) সভাপতি শওকত আজিজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন NITER-এর পরিচালক আশিকুল আলম রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন BTMA-এর সহ-সভাপতি ও পুরবাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টেক্সটাইল ডিভিশনের ডেপুটি ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) উম্মে আফিয়া আক্তার আল-মুসলিম গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন শাওন, BTMA-এর পরিচালক মো. খোরশেদ আলম, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন (অব.)যুগ্ম সচিব জেনারেল মো. মুহাম্মদ জিয়াউর রহমান NITER-এর চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার মো. শহিদুল ইসলাম এবং রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মো. জিল্লুর রহমান। এ সময় NITER Career Club-এর সভাপতি মেহজাবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী নানা আয়োজন শেষে সম্মাননা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে THRIVE ২০২৬’ ও NITER National Job Fest-এর সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান শিক্ষা প্রতিষ্ঠান, করপোরেট খাত ও চাকরিপ্রার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন