পারিবারিক কলহের জেরে মদপান করে প্রকাশ্যে অসংলগ্ন আচরণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানকে ক্লোজড করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসংলগ্ন আচরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এসআই আব্দুল মান্নান খেয়াঘাট এলাকায় মাটিতে বসে গান গাইছেন, নাচছেন এবং বিলাপ করছেন। তার এমন আচরণ ও অসংলগ্ন কথাবার্তা দেখে সেখানে স্থানীয় লোকজন জড়ো হন।
ভিডিওতে উপস্থিত লোকজনের প্রশ্নের জবাবে আব্দুল মান্নান দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে তার স্ত্রী তাকে মারধর করেছেন। এ ঘটনায় ক্ষোভ ও দুঃখে তিনি মদপান করেছেন বলেও জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে প্রশাসনিকভাবে তাকে সদর নৌ থানা থেকে ক্লোজড করা হয়।
সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বলেন, অসংলগ্ন আচরণের ভিডিও ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে কর্তৃপক্ষের নির্দেশে এসআই আব্দুল মান্নানকে ক্লোজড করা হয়েছে।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পারিবারিক সমস্যার কারণে আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পরিবারের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ক্লোজড হওয়া এসআই আব্দুল মান্নান এর আগে সুনামগঞ্জের জাউয়াবাজার তদন্ত কেন্দ্রে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন