জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায়"জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা'' বিষয়ক কোর্সের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

গতকাল ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে এ.এস.এম. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার সভাপতিত্বে ০১ সপ্তাহ মেয়াদী "জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা'' বিষয়ক কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার  আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মহোদয় বলেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের মধ্যে জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও কৌশল বৃদ্ধি করা।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে আইনানুগভাবে পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও সুদৃঢ় হবে। 

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করে জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে আরও দক্ষ, পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকল প্রশিক্ষণার্থীর প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায়"জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা'' বিষয়ক কোর্সের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গতকাল ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে এ.এস.এম. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার সভাপতিত্বে ০১ সপ্তাহ মেয়াদী "জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা'' বিষয়ক কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার  আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মহোদয় বলেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের মধ্যে জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও কৌশল বৃদ্ধি করা।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে আইনানুগভাবে পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও সুদৃঢ় হবে। 

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করে জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে আরও দক্ষ, পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকল প্রশিক্ষণার্থীর প্রতি আহ্বান জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত