জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস

ছবি- প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় নিজস্ব ভবন পেতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আনসার-ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক নিজেস্ব উপজেলা  আনসার-ভিডিপি অফিস ভবন নির্মানের জন্য উপজেলা কার্যালয়ের অভ্যন্তরে কমপক্ষে ১৫শতাংশ জমি বরাদ্দ প্রদানের নির্দেশনা রয়েছে। 

এর ধারাবাহিকতায় উপজেলার মডেল মসজিদ সংলগ্ন স্থানে ও  আনসার ব্যারাকের সামনে ১৫ শতাংশ জমির উপর উপজেলা আনসার ও ভিডিপির অফিস ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ প্রদান করা হয়েছে। নিজস্ব অফিস ভবন নির্মাণের পর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মতৎপরতা আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাসেল আহমেদ জানান বছরের পর বছর ধরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়টি একটি পরিত্যক্ত, পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনে স্বল্প সংখ্যক কক্ষে কার্যক্রম পরিচালনা করে আসছে। 

দাপ্তরিক কাজের ব্যাপ্তি বৃদ্ধিসহ ও সাধারণ জনগণকে অন্যান্য সেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের অফিস রুম, স্টোর রুম, প্রশিক্ষণার্থী শ্রেণিকক্ষ ও হলরুমসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি আধুনিকমানের বহুতল ভবনের প্রয়োজন ছিলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আনসার-ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক একটি বহুতল অফিস ভবন নির্মাণের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৫শতাংশ জমির প্রয়োজন ছিলো। 

এমন গুরুত্বপূর্ণ বিষয়টি উপজেলা নির্বাহী  অফিসারকে জানালে চলতি বছরের জুন মাসের ২৫তারিখে অনুষ্ঠিত উপজেলা মাসিক সমন্বয় সভায় উপজেলা মডেল মসজিদ ও উপজেলা ভূমি অফিসের মাঝখানে বর্তমানে আনসার ব্যারাকের সামনের জায়গাটি নতুন আনসার ও ভিডিপি কার্যালয়ের  নিজস্ব  অফিস ভবন নির্মাণের জন্য নির্ধারণ ও রেজুলেশনের মাধ্যমে বরাদ্দ প্রদান করা হয়। 

সভার এমন সিদ্ধান্ত আনসার ও ভিডিপি সদর দপ্তরকে জানালে অফিস ভবন নির্মাণের সকল প্রাথমিক কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়,  আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই অফিস ভবনের নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। জনগুরুত্বপূর্ণ একটি দপ্তরের জন্য বিশেষ করে রাণীনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জন্য একটি আধুনিকমানের নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ ও জনবান্ধন এই বাহিনীর কার্যক্রমকে আরো প্রসারিত করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এই কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান একটি সুন্দর অফিস ভবন ও ছিমছাম পরিবেশ যে কোন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে কর্মতৎপরতা বৃদ্ধি করে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  নিজেস্ব অফিস ভবন নির্মিত হলে এই উপজেলায় বাহিনীর কার্যক্রম বৃদ্ধি, সদস্যদের কর্মপরিধি ও সেবা প্রদানের পরিধি আরো বিস্তার লাভ করবে। তাই যতদ্রুত উপজেলা আনসার ও ভিডিপি অফিসের একটি নতুন ভবন নির্মাণের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত