জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাহালু-নন্দীগ্রামে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি মোশারফ

ছবি : প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও আধুনিক পরিবেশ নিশ্চিত করতে কাহালু-নন্দীগ্রামের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালনা বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) অনুমোদনক্রমে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) নির্বাচনী এলাকার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় মেরামত, সংস্কার ও আসবাবপত্র সরবরাহের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কাহালু সরকারি কলেজ, বিআরএম ল্যাবরেটরি স্কুল, কাহালু ডাক্তার মোবারক হোসেন উচ্চ বিদ্যালয়, কাহালু ভরতেতুলিয়া উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম এবং বড় চাঙ্গাইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। 

এর মধ্যে কাহালু সরকারি কলেজে আসবাবপত্র প্রস্তুত ও সরবরাহের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩০ লাখ,কাহালু বিআরএম ল্যাবরেটরি স্কুল মেরামত ও সংস্কারকাজের ২০ লাখ, কাহালু ডাক্তার মোবারক হোসেন উচ্চ বিদ্যালয় মেরামত ও সংস্কারের জন্য ২০ লাখ, নন্দীগ্রাম ভরতেতুলিয়া উচ্চ বিদ্যালয় মেরামত ও সংস্কারের জন্য ২০ লাখ, এছাড়া বড় চাঙ্গুইর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মেরামত ও সংস্কারকাজের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

সব মিলিয়ে দুই উপজেলায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ টাকা।শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ ও সংস্কারকাজ শিক্ষার পরিবেশকে আরও সুন্দর ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের যে প্রয়োজন ছিল, এ বরাদ্দের মাধ্যমে তার অনেকটাই পূরণ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। 

বরাদ্দের ফলে প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় মেরামত ও সংস্কারকাজ সম্পন্ন করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও উপযোগী পরিবেশ তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন শিক্ষার মানোন্নয়নকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।

 ইনশাআল্লাহ, আমার নির্বাচনী এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে সময় এখন শুধু অপেক্ষার।স্থানীয়দের প্রত্যাশা, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত মেরামত, সংস্কার ও আসবাবপত্র সরবরাহের কাজ সম্পন্ন হলে কাহালু-নন্দীগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা পরিবেশ আরও উন্নত হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কাহালু-নন্দীগ্রামে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি মোশারফ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত