জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ডিবি পুলিশ স্বামী-স্ত্রীসহ ৪'জন জুয়াড়িকে গ্রেফতার করেছে

ছবি : প্রতিনিধি

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে স্বামী স্ত্রী সহ ৪'জুন অনলাইন জুয়াড়িকে জুয়া খেলার সময়ে হাতেনাতে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার স্মার্টফোনও জব্দ করা হয়।

গতকাল বুধবার বিকালে জয়পুরহাট সদর উপজেলার কালেক্টর স্কুলের সামনে থেকে ২'জনকে। জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি এলাকায় অপর এক অভিযানে ১০১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং জুয়া খেলা অবস্থায় স্মার্ট ফোনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলা ডিবি পুলিশের এসআই মোঃ শাখাওয়াত হোসেন, এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমান, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই মোঃ সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ হোসেন  মাদকদ্রব্য উদ্ধার এবং অনলাইন জুয়াড়ী গ্রেফতার অভিযানে ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডির মৃত আশরাফ ইসলামের ছেলে পাপ্পু (৩০) এবং পাপ্পুর স্ত্রী মোছাঃ রিনা আক্তার (২২)। অপর দু'জন হলেন পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ মাহফুজার রহমান (২৬) ও ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের শেখ সাদীর ছেলে শালিন হোসেন (২৪)।

জয়পুরহাট জেলা গোয়েন্দা ডিবির ইনচার্জ ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলত একই সঙ্গে মাদকও বেচাকেনা করত। অনলাইন জুয়া ও মাদক রাখার অপরাধে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং জেলহাজতে প্রেরণ করা হয়। ওসি মহদোয় আরো বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ডিবি পুলিশ স্বামী-স্ত্রীসহ ৪'জন জুয়াড়িকে গ্রেফতার করেছে

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে স্বামী স্ত্রী সহ ৪'জুন অনলাইন জুয়াড়িকে জুয়া খেলার সময়ে হাতেনাতে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার স্মার্টফোনও জব্দ করা হয়।

গতকাল বুধবার বিকালে জয়পুরহাট সদর উপজেলার কালেক্টর স্কুলের সামনে থেকে ২'জনকে। জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি এলাকায় অপর এক অভিযানে ১০১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং জুয়া খেলা অবস্থায় স্মার্ট ফোনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলা ডিবি পুলিশের এসআই মোঃ শাখাওয়াত হোসেন, এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমান, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই মোঃ সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ হোসেন  মাদকদ্রব্য উদ্ধার এবং অনলাইন জুয়াড়ী গ্রেফতার অভিযানে ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডির মৃত আশরাফ ইসলামের ছেলে পাপ্পু (৩০) এবং পাপ্পুর স্ত্রী মোছাঃ রিনা আক্তার (২২)। অপর দু'জন হলেন পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ মাহফুজার রহমান (২৬) ও ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের শেখ সাদীর ছেলে শালিন হোসেন (২৪)।

জয়পুরহাট জেলা গোয়েন্দা ডিবির ইনচার্জ ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলত একই সঙ্গে মাদকও বেচাকেনা করত। অনলাইন জুয়া ও মাদক রাখার অপরাধে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং জেলহাজতে প্রেরণ করা হয়। ওসি মহদোয় আরো বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত