জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাঁঠালিয়ায় সুবিধাভোগীর মাঝে ভিজিডির চাল বিতরণ

ছবি : প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিডির (ভিডব্লিউবি) চাল বিতরণ করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  সকাল ১০টায় কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিতরণকালে কাঁঠালিয়া সদর ইউনিয়নের মোট ২৩৪ জন নিবন্ধিত সুবিধাভোগীর প্রত্যেকের হাতে নির্ধারিত পরিমাণ চাল তুলে দেওয়া হয়।

​চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপংকর চন্দ্র শীল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদিন এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

​চাল বিতরণকালে ট্যাগ অফিসার দীপংকর চন্দ্র শীল বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সঠিক সুবিধাভোগীদের হাতে স্বচ্ছতার সাথে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। সুবিধাভোগীরা সুশৃঙ্খলভাবে চাল গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় সুবিধাভোগীর মাঝে ভিজিডির চাল বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিডির (ভিডব্লিউবি) চাল বিতরণ করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  সকাল ১০টায় কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিতরণকালে কাঁঠালিয়া সদর ইউনিয়নের মোট ২৩৪ জন নিবন্ধিত সুবিধাভোগীর প্রত্যেকের হাতে নির্ধারিত পরিমাণ চাল তুলে দেওয়া হয়।

​চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপংকর চন্দ্র শীল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদিন এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

​চাল বিতরণকালে ট্যাগ অফিসার দীপংকর চন্দ্র শীল বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সঠিক সুবিধাভোগীদের হাতে স্বচ্ছতার সাথে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। সুবিধাভোগীরা সুশৃঙ্খলভাবে চাল গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত