বগুড়ার কাহালুতে ৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুল বারী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে কাহালু থানার এসআই (নিরস্ত্র) মো. আসিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষা ডিউটি করছিলেন। এ সময় কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মালঞ্চা বাজার থেকে ভেটিশোনাইগামী পাকা সড়কের মা-মুনি জুয়েলার্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আব্দুল বারীকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
গ্রেপ্তার আব্দুল বারী মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের মো. আফছার আলীর ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর আব্দুল বারীকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি কাহালু থানার মামলা নং-০১, তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬।
অপর দিকে কাহালু পৌর এলাকার সাঘাটিয়া গ্রামের মামুন প্রাং (৪৫) পিতা মৃত তসলিম উদ্দিনের পুত্র কে ২০ পিচ টাপেন্ডাল ট্যাবলেট সহ ১ লা সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি ১০ টায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কাহালু থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন