জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

তেরখাদায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ছবি- প্রতিনিধি

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক  খান জুলফিকার আলি জুলু  বলেছেন, ৪৮ বছরের দীর্ঘ পথচলায় বিএনপি নানা প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। 

এই দীর্ঘ পথ আমাদের শিখিয়েছে- গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধৈর্য, ঐক্য ও সাংগঠনিক শক্তির কোনো বিকল্প নেই। তাই আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যেককে দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নিতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থ এবং সর্বোপরি দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। 

আমাদের আচরণে, কথাবার্তায় এবং রাজনৈতিক কর্মকাণ্ডে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের উসকানি, বিভেদ বা বিশৃঙ্খলা নয়-আমরা জনগণের কাছে আমাদের রাজনৈতিক কর্মসূচি ও আদর্শ তুলে ধরব শান্তি সাংগঠনিক পদ্ধতিতে। তিনি গতকাল উপজেলা বিএনপির  ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা অনুষ্ঠানে  বিশেষ  অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা তুহিন। 

বিএনপি নেতা আবুল হোসেন বাবু মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোঃ রবিউল হোসেন, মোঃ ইকরাম হোসেন, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবীর, মোঃ মিল্টন মুন্সী, মোঃ বিল্লাল হোসেন, যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম,চৌধুরী আমিনুল ইসলাম মিলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর, রূপালি বেগম, মোঃ সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, রাজু চৌধুরী ও সাবু মোল্যা, ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে এস কে নাসির আহমেদ, মোঃ আবুল বাশার,  এমদাদুল হক, মোঃ মোবাশ্বার আলম, শেখ জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন। 

পরে এক র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

তেরখাদায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত