জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

লাখাইয়ে বিদায়ী ও নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ছবি- প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম ও নবাগত ইউএনও তারেক হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়। 

সাংবাদিকরা তাঁর বিদায়ী জীবনের সাফল্য কামনা করেন এবং নবাগত ইউএনও তারেক হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় সাংবাদিকরা লাখাইয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। 

নবাগত ইউএনও তারেক হাসান উপজেলার জনসেবা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে নবাগত ইউএনওর সফলতা কামনা করেন সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

লাখাইয়ে বিদায়ী ও নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাইয়ে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম ও নবাগত ইউএনও তারেক হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়। 

সাংবাদিকরা তাঁর বিদায়ী জীবনের সাফল্য কামনা করেন এবং নবাগত ইউএনও তারেক হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় সাংবাদিকরা লাখাইয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। 

নবাগত ইউএনও তারেক হাসান উপজেলার জনসেবা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে নবাগত ইউএনওর সফলতা কামনা করেন সাংবাদিকরা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত