জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পপুলার লাইফ ইনস্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি- প্রতিনিধি

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির অন্যতম উদ্যোক্তা, পূবালী ব্যাংক পিএলসির সাবেক ভাইস চেয়ারম্যান ও পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দিলকুশায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির উদ্যোগে কোম্পানির সেমিনার কক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদের কর্মময় জীবন ও সমাজে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে অংশ নেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, আল-আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার দুলাল, আল-বারাকাহ একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, আল-আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মুঈদ শাহীন এবং আল-বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেনসহ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বি এম ইউসুফ আলী বলেন, “আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ ছিলেন একজন সফল উদ্যোক্তা ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব। তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পপুলার লাইফ ইনস্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত