জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক্স জব্দ

ছবি : প্রতিনিধি

সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চালিয়ে শেরপুরের শ্রীবরদীতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে বিজিবি। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাবার বাগান নামক স্থান দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিক্স পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে

বুধবার  (২সেপ্টেম্বর) বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কসমেটিক্সের সিজার মূল্য ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ আরো জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। 

সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোরতা অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক্স জব্দ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চালিয়ে শেরপুরের শ্রীবরদীতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে বিজিবি। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাবার বাগান নামক স্থান দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিক্স পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে

বুধবার  (২সেপ্টেম্বর) বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কসমেটিক্সের সিজার মূল্য ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ আরো জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। 

সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোরতা অব্যাহত থাকবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত