জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জামালপুরে পৃথকস্থানে বিদ্যুৎ স্পৃষ্টে মা,ছেলে ও মাদরাসা শিক্ষার্থীর মৃত্য

ছবি : প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ও মেলান্দহ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার পুরাতন রেললাইন এলাকায় ও মেলান্দহের কোনামালঞ্চ গ্রামে এই দুর্ঘটনা  ঘটে।

নিহতরা হলেন, দেওয়ানগঞ্জ পৌর এলাকার আব্দুর রশিদের স্ত্রী লাকী আক্তার (৪০) এবং  ছেলে রাজু আহমেদ (১৪)। এছাড়াও  কোনামালঞ্চ এলাকায় সোলাইমান ইসলাম কাজলের ছেলে ও কোনামালঞ্চ আমেনা দাখিল মাদরাসা দশম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ (১৫)। 

স্থানীয়দের বরাত দিয়ে দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে আব্দুর রশিদের বসত ঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। 

পরে রাজু নিজে সেই সংযোগ মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। এসময় রাজুর মা লাকী আক্তার ছেলেকে বাঁচানোর জন্য স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়। পরবর্তীতে চোখের সামনে পুত্রবধূ ও নাতিকে ছটফট করতে দেখে দাদি বুলি বেগম তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ​

প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেয়ার আগেই পথিমধ্যে মা লাকী আক্তার ও ছেলে রাজুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দাদি বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, কোনামালঞ্চ আমেনা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ মাদ্রাসা ছুটি হওয়ার আগেই বাইরে খেলতে যায়।

এর মধ্যে মাদ্রাসা ছুটি হয়ে গেলে তার বইসহ মাদ্রাসার কক্ষ তালা বদ্ধ করে চলে যায় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে জুনাইদ সেই বই নেয়ার জন্য মাদ্রাসার কক্ষের চালের নিচ দিয়ে প্রবেশ কর‍তে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জনান তিনি। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জামালপুরে পৃথকস্থানে বিদ্যুৎ স্পৃষ্টে মা,ছেলে ও মাদরাসা শিক্ষার্থীর মৃত্য

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে ও মেলান্দহ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার পুরাতন রেললাইন এলাকায় ও মেলান্দহের কোনামালঞ্চ গ্রামে এই দুর্ঘটনা  ঘটে।

নিহতরা হলেন, দেওয়ানগঞ্জ পৌর এলাকার আব্দুর রশিদের স্ত্রী লাকী আক্তার (৪০) এবং  ছেলে রাজু আহমেদ (১৪)। এছাড়াও  কোনামালঞ্চ এলাকায় সোলাইমান ইসলাম কাজলের ছেলে ও কোনামালঞ্চ আমেনা দাখিল মাদরাসা দশম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ (১৫)। 

স্থানীয়দের বরাত দিয়ে দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে আব্দুর রশিদের বসত ঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। 

পরে রাজু নিজে সেই সংযোগ মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। এসময় রাজুর মা লাকী আক্তার ছেলেকে বাঁচানোর জন্য স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়। পরবর্তীতে চোখের সামনে পুত্রবধূ ও নাতিকে ছটফট করতে দেখে দাদি বুলি বেগম তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ​

প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেয়ার আগেই পথিমধ্যে মা লাকী আক্তার ও ছেলে রাজুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দাদি বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, কোনামালঞ্চ আমেনা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ মাদ্রাসা ছুটি হওয়ার আগেই বাইরে খেলতে যায়।

এর মধ্যে মাদ্রাসা ছুটি হয়ে গেলে তার বইসহ মাদ্রাসার কক্ষ তালা বদ্ধ করে চলে যায় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে জুনাইদ সেই বই নেয়ার জন্য মাদ্রাসার কক্ষের চালের নিচ দিয়ে প্রবেশ কর‍তে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জনান তিনি। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত