জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

যৌতুক-নির্যাতনের অভিযোগে গৃহবধূর মৃত্যু,স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ছবি- প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় শ্বশুরবাড়ির শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সাহেরা আক্তার কাজল (২০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। যৌতুকের দাবিতে নির্যাতন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগে নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও এক স্থানীয় চিকিৎসকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাশিংগল গ্রামের মোঃ কবিরের মেয়ে সাহেরা আক্তার কাজল পরিবারের অমতে আশুলিয়ার কুটুরিয়া এলাকার বাসিন্দা মোঃ অনিক মিয়ার (১৯) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই যৌতুক ও আসবাবপত্রের দাবিতে অনিক ও তার পরিবারের লোকজন কাজলের ওপর বিভিন্ন সময় নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ পরিবারের।

অভিযোগে জানা যায়, গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে স্বামীর বাড়িতে বিষপান করেন ওই গৃহবধূ। খবর পেয়ে স্বজনরা আশুলিয়ার কুটুরিয়া বাজারের ‘যোবায়ের ফার্মেসী’র মালিক ডাঃ মোঃ জয়নাল আবেদীনের কাছে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান।

নিহতের পরিবারের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় থাকা কাজলকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও আসামিরা এতে বাধা দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই দিন রাত ১১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শেরেবাংলা নগর থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা মোঃ কবির বাদী হয়ে স্বামী মোঃ অনিক মিয়া (১৯), শাশুড়ি অঞ্জনা বেগম (৩৫), শ্বশুর মোঃ উজ্জ্বল মিয়া (৪৫) এবং স্থানীয় চিকিৎসক ডাঃ মোঃ জয়নাল আবেদীনসহ চারজনের বিরুদ্ধে প্রত্যক্ষ প্ররোচনা ও আইনগত অবহেলার অভিযোগ এনে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

ঘটনার বিষয়ে আশুলিয়া থানার এক কর্মকর্তা জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনের আলোকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে মামলায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যৌতুক-নির্যাতনের অভিযোগে গৃহবধূর মৃত্যু,স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত