জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দশমিনায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল সমাবেশ

ছবি- প্রতিনিধি

দশমিনা উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল্টাপাল্টি ভাবে পালিত হয়েছে। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে উভয় গ্রুপের কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি পালন করলেও শহরে উত্তেজনা বিরাজ করছে। 

স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হাসান মামুন এবং উপজেলা বিএনপির আহবায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানু, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথক ভাবে পালন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সদস্য সচিব শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, কৃষক দলের সাধারন সম্পাদক হারুনুর রসিদ, ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার, সদস্য সচিব গাজী সালাহউদ্দিন প্রমূখ।

এদিকে হাসান মামুন সমর্থকরা বেলা ১১টায় উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন। 

এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাড. খোরশেদ আলম, ফখরুজ্জামান বাদল, ওফাব চৌধুরী, রুহুল আমীন মোল্লা, মাসুদুর রহমান পঞ্চায়েত প্রমূখ। বিকেল ৩টায় সিদ্দিক মোল্লা ও শাহ আলম শানুর নেতৃত্বে একটি মিছিল নলখোলা বিএনপি কার্যালয় থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, শান্তিপূর্ন ভাবে উভয় গ্রুপের মিছিল সমাবেশ সম্পন্ন হয়েছে আপাতত গন্ডোগলোর কোন সম্ভাবনা নাই।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দশমিনায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল সমাবেশ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দশমিনা উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল্টাপাল্টি ভাবে পালিত হয়েছে। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে উভয় গ্রুপের কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি পালন করলেও শহরে উত্তেজনা বিরাজ করছে। 

স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হাসান মামুন এবং উপজেলা বিএনপির আহবায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানু, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথক ভাবে পালন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সদস্য সচিব শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, কৃষক দলের সাধারন সম্পাদক হারুনুর রসিদ, ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার, সদস্য সচিব গাজী সালাহউদ্দিন প্রমূখ।

এদিকে হাসান মামুন সমর্থকরা বেলা ১১টায় উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন। 

এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাড. খোরশেদ আলম, ফখরুজ্জামান বাদল, ওফাব চৌধুরী, রুহুল আমীন মোল্লা, মাসুদুর রহমান পঞ্চায়েত প্রমূখ। বিকেল ৩টায় সিদ্দিক মোল্লা ও শাহ আলম শানুর নেতৃত্বে একটি মিছিল নলখোলা বিএনপি কার্যালয় থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, শান্তিপূর্ন ভাবে উভয় গ্রুপের মিছিল সমাবেশ সম্পন্ন হয়েছে আপাতত গন্ডোগলোর কোন সম্ভাবনা নাই।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত