জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে বিএনপির দুই গ্রুপের পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি- প্রতিনিধি

বগুড়ার ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের দুই পক্ষ পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভা করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন এবং পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন করা হয়।

পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিবির পরিচালক ও জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী।

পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মাহবুবুর রহমান ফিরোজ, অ্যাডভোকেট রেজানুর ইসলাম ঠান্ডু, হায়দার আলী হিন্দোল, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, আব্দুল কাইয়ুম টগর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জল, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব উল হক রঞ্জু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক একে মিনু।

অন্যদিকে, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনের নেতৃত্বে পৃথক একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান ও রফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা তাঁতী দলের সভাপতি আমিনুল ইসলাম পাঠান ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে বিএনপির দুই গ্রুপের পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত