জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ছবি- প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মহাদেবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকাল ০৪ টায়  ব্যাংক এশিয়ার সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাদেবপুর বাসস্ট্যান্ডের মাছের মোড়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তারা বলেন, এমপি ফজলে হুদা বাবুলের প্রতি অনুরোধ করব, আপনি স্বৈরাচার ও ফ্যাসিস্টদের সঙ্গে নিয়ে না ঘুরে ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। দলের যেসব নেতাকর্মী গত ১৭ বছর ধরে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তাদের মূল্যায়ন করুন। তা না হলে দলের কোনো নেতাকর্মী আপনার পাশে থাকবে না।

এ সময় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম (বুলেট) ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মণ্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, প্রচার সম্পাদক আমিন ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও ইফতেখারুল আলম ইপু, যুবদলের সদস্য কাজী শামসুজ্জোহা, সদস্য চঞ্চল রহমান ও এরশাদ আলী এবং মহাদেবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাদেবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎস-উদ্দীপনা দেখা গেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মহাদেবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকাল ০৪ টায়  ব্যাংক এশিয়ার সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাদেবপুর বাসস্ট্যান্ডের মাছের মোড়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তারা বলেন, এমপি ফজলে হুদা বাবুলের প্রতি অনুরোধ করব, আপনি স্বৈরাচার ও ফ্যাসিস্টদের সঙ্গে নিয়ে না ঘুরে ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। দলের যেসব নেতাকর্মী গত ১৭ বছর ধরে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তাদের মূল্যায়ন করুন। তা না হলে দলের কোনো নেতাকর্মী আপনার পাশে থাকবে না।

এ সময় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম (বুলেট) ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মণ্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, প্রচার সম্পাদক আমিন ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও ইফতেখারুল আলম ইপু, যুবদলের সদস্য কাজী শামসুজ্জোহা, সদস্য চঞ্চল রহমান ও এরশাদ আলী এবং মহাদেবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাদেবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎস-উদ্দীপনা দেখা গেছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত