জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আগামী বছরে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, "বর্তমান সরকারের কার্যকালে কোনো শিশু যাতে স্কুল বাদ দিয়ে শ্রমে নিয়োজিত না থাকে, সে বিষয়ে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সচেতনতা বজায় রাখতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।"

তিনি আরও বলেন, "আগামী ২০২৭ সালের মধ্যে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিয়মিত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এই কর্মসূচির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি শিশুকে বিদ্যালয়েরমুখী করা এবং ঝরে পড়ার হার চিরতরে রোধ করা সম্ভব হবে।"  তিনি বলেন, "স্থানীয় এলাকাবাসী এবং বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে বিদ্যালয়ের প্রতি সকলের সম্মিলিত দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

৩১ আগস্ট-২০২৬ সোমবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও অডিট)মিজ ইসরাত জাহান, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক মোঃ আজিজুর রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন  ভারপ্রাপ্ত  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দসহ  সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

আগামী বছরে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত