জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় অটোভ্যানে সরকারি সার পাচারকালে আটক

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তাপুর বাজারে রাতের আঁধারে ক্যাশ মেমো ছাড়া পাচারকালে সরকারি সার আটক করেছে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত আনুমানিক ৯টার দিকে একটি অটোভ্যানে অবৈধভাবে সরকারি সার অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। মোস্তাপুর বাজার এলাকায় অটোভ্যানটির গতিবিধি সন্দেহজনক মনে হলে ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা সেটির গতি রোধ করেন। পরবর্তীতে ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ‘মেসার্স আকতার ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের কথা জানান। তবে সারের বিপরীতে কোনো বৈধ ক্যাশ মেমো বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ৫ বস্তা পটাশ,৫ বস্তা ডিএপি সারসহ অটোভ্যানটি সেখানে আটক করে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আবেদীন জানান, জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় অটোভ্যানে সরকারি সার পাচারকালে আটক

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তাপুর বাজারে রাতের আঁধারে ক্যাশ মেমো ছাড়া পাচারকালে সরকারি সার আটক করেছে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত আনুমানিক ৯টার দিকে একটি অটোভ্যানে অবৈধভাবে সরকারি সার অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। মোস্তাপুর বাজার এলাকায় অটোভ্যানটির গতিবিধি সন্দেহজনক মনে হলে ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা সেটির গতি রোধ করেন। পরবর্তীতে ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ‘মেসার্স আকতার ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের কথা জানান। তবে সারের বিপরীতে কোনো বৈধ ক্যাশ মেমো বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ৫ বস্তা পটাশ,৫ বস্তা ডিএপি সারসহ অটোভ্যানটি সেখানে আটক করে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আবেদীন জানান, জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত