জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন

ছবি : প্রতিনিধি

আসন্ন ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়  ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মোটরসাইকেল ,অটো ভ্যান , শোডাউন ও ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৩টার দিকে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ৩ নং ভাঙ্গাবাড়ী  ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল অটো ভ্যান শোডাউন করেন। পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করে তাঁদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী মতবিনিময় করেন।

বিশেষ করে এ সময়ে তিনি তাহার নিজ বাসা ৩  নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি  নিজ নির্বাচনী অফিস থেকে নির্বাচনী মোটরসাইকেল অটো ভ্যান শোডাউন যাত্রা শুরু করেন  , তিনি তাহার নির্বাচনে এলাকার অধিকাংশ এলাকা , আধাচাকী, বিশ্বাস বাড়ি ,জোক-নালা ,সেলবরিশা  শগুনা চার রাস্তা ,মিলন মার্কেট ,ময়দান বাজার , মবুপুর ,সালদাইর গাবগাছি শ্যামগাতি চন্দন গাতি এবং সাথে আরো অন্যান্য নিজ  নির্বাচনীয় এলাকায় সোডাউন এবং ব্যাপক গণসংযোগ করেন।

এ সময় চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শামীম ভোটারদের কাছে তাঁর নির্বাচনী পরিকল্পনা ও ইউনিয়ন উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, তারুণ্যের শক্তিতে গড়া, মানবিক ও আলোকিত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তিনি ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মাদকবিরোধী কার্যক্রম এবং তরুণদের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাঁর পরিকল্পনার কথা জানান।

মোটরসাইকেল অটো ভ্যান  শোডাউন ও গণসংযোগে দলীয় নেতাকর্মী, স্থানীয় সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শামীম বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, মানবিক ও আলোকিত ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন গড়ে তুলতে চাই। উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই।

এদিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত