জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

গাইবান্ধায় ইউএনওর সঙ্গে মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময়

ছবি : প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সঙ্গে মতবিনিময় সভা করেছে ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সমিতির পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জলাশয়ে মাছ চাষ ও সংরক্ষণ এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল রাজ্জাক বলেন—

আমরা দীর্ঘদিন ধরে মৎস্যজীবীদের স্বার্থে কাজ করে আসছি। মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, জলাশয় সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়াতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। 

নতুন ইউএনও মহোদয়ের কাছে আমরা আমাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেছি। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি, প্রশাসনের সহযোগিতায় মৎস্যজীবীদের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারব।”

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক মৎস্যজীবীদের বিভিন্ন বিষয় মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি মো. অবিয়া মিয়া, সাধারণ সম্পাদক মো. ছাত্তার মিয়া, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর, কার্যকরী সদস্য মো. আনসার আলী, মো. বাদশা মিয়া ও মো. আহার মিয়াসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় পুলবন্দি, উত্তর ফলিয়া, গাইবান্ধায় অবস্থিত।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় ইউএনওর সঙ্গে মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সঙ্গে মতবিনিময় সভা করেছে ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সমিতির পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জলাশয়ে মাছ চাষ ও সংরক্ষণ এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল রাজ্জাক বলেন—

আমরা দীর্ঘদিন ধরে মৎস্যজীবীদের স্বার্থে কাজ করে আসছি। মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, জলাশয় সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়াতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। 

নতুন ইউএনও মহোদয়ের কাছে আমরা আমাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেছি। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি, প্রশাসনের সহযোগিতায় মৎস্যজীবীদের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারব।”

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক মৎস্যজীবীদের বিভিন্ন বিষয় মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি মো. অবিয়া মিয়া, সাধারণ সম্পাদক মো. ছাত্তার মিয়া, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর, কার্যকরী সদস্য মো. আনসার আলী, মো. বাদশা মিয়া ও মো. আহার মিয়াসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় পুলবন্দি, উত্তর ফলিয়া, গাইবান্ধায় অবস্থিত।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত