জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন

ছবি : প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে  উপজেলার ০৫নং বিশা ইউনিয়ন পরিষদে বিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজ বিচার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এই এজলাস স্থাপন করা হয়।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট )  দুপুরে বিশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই এজলাসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।

​অনুষ্ঠানে বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, ভোঁ-পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বিশা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, গ্রাম আদালত সরকার ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন। গ্রামের সাধারণ মানুষ যাতে অল্প সময়ে এবং অল্প খরচে ন্যায়বিচার পায়, সেই লক্ষ্যেই সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যকর করার উদ্যোগ নিয়েছে। 

এটি সক্রিয় হওয়ার ফলে এখন থেকে ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারী বিরোধগুলো গ্রামেই মীমাংসা করা সম্ভব হবে। এর ফলে থানা বা আদালতে মামলার জট কমবে এবং গ্রামীণ জীবনে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

​এজলাস উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত গ্রাম আদালতের এজলাস পরিদর্শন করেন এবং এর কার্যক্রম প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, এই প্রকল্পটি ৫নং বিশা ইউনিয়ন পরিষদ, আত্রাই, নওগাঁ-এর বাস্তবায়নে সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত