প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
মুদি ব্যবসায়ীর পরিবারের উপর মাদক ব্যবসায়ীর হামলা
নওগাঁর ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু হাটখোলা এলাকায় মাদক বিক্রয়ে বাধা দেওয়া এবং বিভিন্ন সময় চিহ্নিত মাদক কারবারিদের পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগে এক মুদি ব্যবসায়ীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী জয়নাল আবেদীনের দাবি, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিকবার প্রশাসনকে তথ্য দিয়ে মাদক উদ্ধারে সহযোগিতা করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।থানায় দায়ের করা লিখিত এজাহার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন ব্যক্তি দোকানে ঢুকে জয়নাল আবেদীনকে টেনে বাইরে এনে মারধর করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রী ও মেয়েকেও লাঠিপেটা করা হয় এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত