প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়া সেই শিশুর মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামে এক শিশুর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে । {রাশিদুল ইসলাম (১০) } শিশুটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।পরিবারের বরাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট নিজ বাড়িতে মায়ের সাথে কথা কাটাকাটির জেরে (রাশিদুল) শিশুটি গলায় রশি দিয়ে ফাঁস দেয়। বিষয়টি তার মা ফজিলা খাতুন দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ আগস্ট) ভোর রাতে শিশুটি (রাশিদুল) মৃত্যুর কোলে ঢলে পড়ে।বর্তমানে তার মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর নিজ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর যথাযথ কারণ অনুসন্ধান করছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত